শিল্প-সংস্কৃতি

শিশুসাহিত্যিক ও দেশবরেণ্য ছড়াকার ইমরুল ইউসুফের আজ জন্মদিন

আজ ৪ এপ্রিল শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের জন্মদিন। ইমরুল ইউসুফ লিখছেন দীর্ঘদিন। লেখালেখির সূত্রে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে তাঁর ৪৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে শিশুতোষ বইয়ের সংখ্যাই বেশি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন নিয়মিত। দৈনিক ভোরের কাগজের ফিচার বিভাগে সাব-এডিটর হিসেবে চাকরি জীবন শুরু। সাংবাদিকতার পাশাপাশি কাজ করেছেন ঢাকা আহছানিয়া মিশনের ক্রিয়েটিভ সেলে। প্রদায়ক হিসেবে কাজ করেছেন দৈনিক প্রথম আলো, জনকণ্ঠ ও ইনকিলাব পত্রিকা এবং ইটিভির মুক্তখবর অনুষ্ঠানে। উপস্থাপক হিসেবে কাজ করছেন বাংলাদেশ বেতারে। নাট্যকর্মী হিসেবে কাজ করেছেন গণনাট্যকেন্দ্র এবং বিটিভিতে। বর্তমানে বাংলা একাডেমির উপপরিচালক। ইমরুল ইউসুফ তাঁর গল্প, উপন্যাসের মধ্য দিয়ে শিশুদের আনন্দ-বেদনা, মনস্তত্ব, কল্পনাপ্রবণতা, মানুষ, প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসার বিষয়গুলো চিত্রকল্পের মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেন। সম্প্রতি শেষ করেছেন ‘ছড়ায় বাংলা একাডেমি’ এবং ‘পেনসিল’ বইটির চূড়ান্ত সম্পাদনা। তিনি আশা করেন আগামী বছর অমর একুশে বইমেলার আগে বইদুটি প্রকাশিত হবে। শিশুসাহিত্যক ইমরুল ইউসুফের জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *