আজিজ কাজল-এর কবিতা
আজিজ কাজল-এর কবিতা সোনারোদ মাঝে মাঝে অশোক, আরো-পালার দেরাজে টোকা মেরে ফেলে আসিসিন্ধু পাড়ের কতো সহস্র ঘরবাড়ি—নসুলিমার বাড়ির ভেতর ঘাসলতা বন;ক’দিন আগেও পাওয়া গেলো অজস্র সোনাপাতি, তামাটে মুদ্রার ঘটআলগা পুঁতির নোলক, ঘসেটিপাতা লেগে আছে তোমার পাললিক বুকে।আমিও নতুন করে ছড়াই ধান। বড়ো-বাড়ির ওঠোন জুড়েপ্রতিদিন বুলবুলি, ময়না পাখিটি আসবে; তাদের রোদ-পালকে সবাক হবেরেনু-বাড়ির পোনা পোনা সোনালুরা। ম্রো পাখি বন পাতার খোল থেকে একটু আগেই ঝরে পড়লো ম্রো পাখিতার বাঁশি ও ঢোলের লম্বা পিচ্ছিল শরীর, রক্তময়; উর্দ্ধবাহু-মুখ ও মুখোশ থেকে ঝরছে ঘৃণার কর্কট বিষ।অরণ্যের ভাঁজে গড়া নিখুঁত সরল শরীরআছে ব্যূহ—ঝরণা-ঝরোকা বাঁশ ও শন,আছে মায়া—ঝরণা-ঝরোকা শন ও বাঁশ।এই অপ্রতিরোধ্য সবুজ ইকো-শরীরে লেগেছে ডোরা-ভাঙা ডাঙর মশা ও লাল আঁঠালি। ছায়া দীঘল পাঠ ওমপাড়ায় আমার চাচা বাড়ি; তাদের উঠোন-অন্ধকারেপ্রতিদিন একটি রাজহাঁস এসে কিসের সোনালু ডিম পেড়ে যায়—ছন্দমাখা পায়ের ডাঙুলি ঘুরিয়ে পাখির উল্লাসে সেই-যে লাফ!তখনই বুঝতে পেরেছি শুধু মানুষ বলে কথা নয়;এই পৃথিবীর এমন সম্ভাবনা ঐশ্বর্যের পেছনেপশু আর পাখিপ্রবরের দারুণ অবদান আছে;আছে ইকো-ধ্বনি বস্তুবিদ্যাকিভাবে ঘোরাও কনুই-বাঁক?চোখের নজরে মুছে ফেলো এই সব সহযাত্রী কূল, শাশ্বত পায়ের চিহ্ন! নাগর বৃশ্চিক
Read More